ইসলামের জন্য যিনি—তায়েফে হয়েছেন রক্তাক্ত, উহুদে জর্জরিত, পেটে বেঁধেছেন পাথর, হয়েছেন সমাজচ্যুত—নবিজীবনের সেই সব বেদনাবিধুর ঘটনাপ্রবাহের অনুপম শব্দচিত্র এ বই।
বইটি এমনভাবে লেখা হয়েছে যে, পাঠকের মনে হবে নবিজীবনের আনন্দ-বেদনার সফরে সঙ্গী হয়ে রয়েছেন তিনিও। তায়েফ, উহুদ ও খন্দকের বেদনায় ভারাক্রান্ত হবে তার মন। বদর, মক্কা ও আরব জয়ের আনন্দে উল্লসিত হবে তার হৃদয়। বিশুদ্ধ সূত্রে বর্ণিত নবিজীবনের উল্লেখযোগ্য ঘটনাবলি হৃদয়ছোঁয়া বর্ণনায় পাঠকের সামনে তুলে ধরবে এ বই।


0 Reviews:
Post Your Review